সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাছের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর এবং আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
সাট-ডাউন চলাকালীন বিদ্যুৎ লাইন সচল থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত সরবরাহ বন্ধ ধরা হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পুনরায় চালু করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সহযোগিতা চাওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন