টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর কঠোর সিদ্ধান্তের পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পরবর্তী ম্যাচে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখা হতে পারে। কলম্বোয় ভারতের কাছে ৬১ রানে হারের পর এই আলোচনা শুরু হয়।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দলের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে এমন খেলাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন। নামিবিয়ার বিপক্ষে নতুন কম্বিনেশন পরীক্ষা করা হতে পারে, যেখানে সুযোগ পেতে পারেন নাসিম শাহ, সালমান মির্জা, ফখর জামান ও তরুণ খাজা নাফায়। সুপার এইটে উঠতে হলে পরের ম্যাচে ভুলের কোনো সুযোগ নেই পাকিস্তানের।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন