ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গুজবে ক্ষুব্ধ পরিবার

অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর সংবাদে তোলপাড় নেটদুনিয়া

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর সংবাদে তোলপাড় নেটদুনিয়া
কৌতুক অভিনেতা - হারুন কিসিঞ্জার

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাত থেকে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে অভিনেতার মৃত্যু সংবাদ সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন তার ছেলে রুবেল খন্দকার।

রুবেল খন্দকার বিষয়টি ‘নোংরা গুজব’ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।”

তিনি জানান, তার বাবা বর্তমানে আগের চেয়ে অনেক সুস্থ আছেন। একইসঙ্গে এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

নব্বইয়ের দশকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর সংবাদে তোলপাড় নেটদুনিয়া

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাত থেকে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে অভিনেতার মৃত্যু সংবাদ সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন তার ছেলে রুবেল খন্দকার।

রুবেল খন্দকার বিষয়টি ‘নোংরা গুজব’ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।”

তিনি জানান, তার বাবা বর্তমানে আগের চেয়ে অনেক সুস্থ আছেন। একইসঙ্গে এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

নব্বইয়ের দশকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ