ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ

ভোট চুরি নয়, ডাকাতির হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোট চুরি নয়, ডাকাতির হয়েছে
এনসিপির নেতা - নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এবারের নির্বাচনে ভোট চুরি নয়, বরং ভোট ডাকাতি হয়েছে। ভোটের পর বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটছে এবং এসব হামলার ঘটনার হিসাব নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। সোমবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সভায় তিনি এ বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় ঐক্য বিরোধী দল হিসেবে রাজপথে সক্রিয় থাকবে এবং হাদি হত্যার বিচার দাবি করবে। একইসঙ্গে আগামীতে দ্বিগুণ শক্তি নিয়ে পার্লামেন্টে যাওয়ার কথাও জানান তিনি। তিনি দাবি করেন, এনসিপি নির্বাচনবিরোধী দল নয়; বরং গণতন্ত্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ভোটে অনিয়ম, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলার সব ঘটনার হিসাব নেওয়া হবে।

সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে এবং অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা সৃষ্টি করেছে। তার অভিযোগ, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এ কলঙ্ক দূর করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

খেলাফত মজলিসের সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত দেয়। এ ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশে টিকে থাকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি; নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। পুরনো সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আসেনি বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে। দিনে সুষ্ঠু নির্বাচনের চিত্র দেখানো হলেও সন্ধ্যায় ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে তিনি দাবি করেন। বাড়িঘরে আগুন দিয়ে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে সতর্ক করে তিনি বলেন, রক্তের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে; আবার ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ যে পথেই আসতে চাইবে, সেই পথেই তা প্রতিহত করা হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবার রাজপথে নামবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোট চুরি নয়, ডাকাতির হয়েছে

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ