ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সঙ্গে পাকিস্তানি গায়ক

বিয়ের কনের সাজে হানিয়া আমির, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ের কনের সাজে হানিয়া আমির, ভিডিও ভাইরাল
পাকিস্তানি তারকা - হানিয়া আমির

সৌন্দর্য ও পর্দা উপস্থিতি দিয়ে সীমারেখা ভেঙে দেওয়া পাকিস্তানি তারকা হানিয়া আমির আবারও আলোচনায়। উপমহাদেশজুড়ে তার অগণিত ভক্ত-অনুরাগী। তাকে ঘিরে যে কোনো গুঞ্জন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কনের সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ভিডিওতে তার পাশে ছিলেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আসিম আজহার। তাকেও দেখা যায় জাঁকজমকপূর্ণ বিয়ের পোশাকে। নাচ, হাসি আর উৎসবের আবহে ঘেরা দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করেন, গোপনে বিয়ে সারলেন কি না এই দুই তারকা। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা-কল্পনা।

হানিয়ার সোনালি আভাময় সাজ আর আসিমের ঐতিহ্যবাহী পোশাক মিলিয়ে দৃশ্যটি যেন বিয়ের আসরেরই প্রতিচ্ছবি। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।

তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো বিয়ের নয়। ১২ ফেব্রুয়ারি আয়োজিত হানিয়ার জন্মদিনের পার্টির ভিডিও এটি। সেই আয়োজনের থিম ছিল ‘শাদি’। থিম অনুযায়ী কনের সাজে হাজির হন হানিয়া এবং আসিমও বিয়ের পোশাকে অংশ নেন অনুষ্ঠানে। নাচ, খেলা ও আনন্দঘন মুহূর্তে ভরা ছিল পুরো আয়োজন।

হানিয়ার বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই আসিম আজহারের সঙ্গে তার সম্পর্কের খবর শোনা যাচ্ছে। চলতি বছর তাদের বিয়ে হতে পারে বলেও পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে এসব বিষয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি হানিয়া। সাম্প্রতিক এই ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে গুঞ্জন ছড়ালেও তিনি এখনো নীরব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিয়ের কনের সাজে হানিয়া আমির, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সৌন্দর্য ও পর্দা উপস্থিতি দিয়ে সীমারেখা ভেঙে দেওয়া পাকিস্তানি তারকা হানিয়া আমির আবারও আলোচনায়। উপমহাদেশজুড়ে তার অগণিত ভক্ত-অনুরাগী। তাকে ঘিরে যে কোনো গুঞ্জন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কনের সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ভিডিওতে তার পাশে ছিলেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আসিম আজহার। তাকেও দেখা যায় জাঁকজমকপূর্ণ বিয়ের পোশাকে। নাচ, হাসি আর উৎসবের আবহে ঘেরা দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করেন, গোপনে বিয়ে সারলেন কি না এই দুই তারকা। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা-কল্পনা।

হানিয়ার সোনালি আভাময় সাজ আর আসিমের ঐতিহ্যবাহী পোশাক মিলিয়ে দৃশ্যটি যেন বিয়ের আসরেরই প্রতিচ্ছবি। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।

তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো বিয়ের নয়। ১২ ফেব্রুয়ারি আয়োজিত হানিয়ার জন্মদিনের পার্টির ভিডিও এটি। সেই আয়োজনের থিম ছিল ‘শাদি’। থিম অনুযায়ী কনের সাজে হাজির হন হানিয়া এবং আসিমও বিয়ের পোশাকে অংশ নেন অনুষ্ঠানে। নাচ, খেলা ও আনন্দঘন মুহূর্তে ভরা ছিল পুরো আয়োজন।

হানিয়ার বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই আসিম আজহারের সঙ্গে তার সম্পর্কের খবর শোনা যাচ্ছে। চলতি বছর তাদের বিয়ে হতে পারে বলেও পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে এসব বিষয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি হানিয়া। সাম্প্রতিক এই ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে গুঞ্জন ছড়ালেও তিনি এখনো নীরব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ