ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় কাকন মিয়া (৩৫) নামে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলায় কাকন মিয়ার দুই পা জখম এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান। এর আগে রবিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য এবং বরিশাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের দুর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাকন ওই বাজারে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। কাকন হাত দিয়ে হামলা প্রতিহত করার চেষ্টা করলেও তার দুই পায়ে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কবজি কেটে যাওয়াসহ একটি আঙুল বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই স্থানীয়রা কাকন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, "হামলায় কাকনের দুই পা জখম হয়েছে ও ভেঙে গেছে এবং ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জেনেছি।"

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, "দুর্বৃত্তদের হামলায় কাকন নামের এক যুবক মারাত্মকভাবে জখম হয়েছেন। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় নির্ণয় করতে পুলিশ তদন্ত শুরু করেছে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ