ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকায় দুর্বৃত্তদের আঘাতে আহত বন কর্মকর্তা

সামছুল আলম রাজু
সামছুল আলম রাজু স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ভালুকায় দুর্বৃত্তদের আঘাতে আহত বন কর্মকর্তা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে বন বিভাগের এক কর্মকর্তাসহ দু’জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি ক্যাম্প ইনচার্জ মুশফিকুর রহমান মানিক (৫৫) এবং ফরেস্ট গার্ড আব্দুল হান্নান

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মেহেরাবাড়ি এলাকার একটি স্থানে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয় মুশফিকুর রহমান মানিক ও আব্দুল হান্নানকে। পরে মেহেরাবাড়ি নার্সারির পেছনে নিয়ে ১২ থেকে ১৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মানিকের হাত ও পা ভেঙে দেওয়া হয়। ফরেস্ট গার্ড আব্দুল হান্নানকেও মারধর করে আহত করা হয়।

খবর পেয়ে বন বিভাগ-এর সদস্যরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত দু’জনকে উদ্ধার করেন। প্রথমে তাদের ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার বিষয়ে মেহেরাবাড়ি ক্যাম্প ইনচার্জ মুশফিকুর রহমান মানিক জানান, গত ১১ ফেব্রুয়ারি ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি এলাকায় নির্মাণাধীন দুটি স্থাপনা উচ্ছেদ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শাকিল ঢালী নামে এক ব্যক্তি তাদের ফোন করে ডেকে নেয়। এরপর পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে দু’জনকে গুরুতর আহত করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভালুকায় দুর্বৃত্তদের আঘাতে আহত বন কর্মকর্তা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ