ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তুলেছেন ভোট কারচুপির অভিযোগ

আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে পাটওয়ারীর আবেদন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে পাটওয়ারীর আবেদন
ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচিত প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পাটওয়ারীর পক্ষে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের কাছে শনিবার লিখিত আবেদন করেন পাটওয়ারী।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল প্রভাবিত করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল স্থগিত রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও একপর্যায়ে অনিয়মে সম্পৃক্ত হন। এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ভোটে ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে পাটওয়ারীর আবেদন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ