২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী শহর শাখার সভাপতি হিসেবে মাজেদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে সেলিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) শহরের আল হেলাল একাডেমি-তে অনুষ্ঠিত সমাবেশে শিবির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। সমাবেশের সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের নায়েবে আমির ডঃ খায়রুল আলম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা সহ আরও অনেকে।
২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাজেদুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি মাজেদুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে সেলিম উদ্দিনকে মনোনীত করেন। সমাবেশটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। নির্বাচনের মাধ্যমে শিবিরের স্থানীয় নেতৃত্বের পুনর্গঠন সম্পন্ন হওয়ায় আগামী সেশনে শহর শাখার কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে শিবিরের নেতারা আশা প্রকাশ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন