ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি।

শনিবার ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলতার সঙ্গে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

ফ্রান্স দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের জন্য বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নের প্রশংসা করে ফ্রান্স তাদের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, "আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সকল স্বেচ্ছাসেবীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ফরাসি দূতাবাস।

বার্তায় বলা হয়, "ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব যাতে আরও উন্নত হয়, সেজন্য আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি।

শনিবার ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলতার সঙ্গে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

ফ্রান্স দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের জন্য বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নের প্রশংসা করে ফ্রান্স তাদের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, "আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সকল স্বেচ্ছাসেবীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ফরাসি দূতাবাস।

বার্তায় বলা হয়, "ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব যাতে আরও উন্নত হয়, সেজন্য আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ