ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খামেনির সঙ্গে বৈঠকে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

খামেনির সঙ্গে বৈঠকে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো চুক্তি সম্পাদনে মার্কিন প্রেসিডেন্ট আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, তিনি এমন একজন প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন, যিনি যে কারো সঙ্গে সাক্ষাতে রাজি থাকেন। তিনি নিশ্চিতভাবে জানান, আয়াতুল্লাহ খামেনি যদি আগামীকাল ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে প্রেসিডেন্ট সেই প্রস্তাবে সম্মতি দেবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস হলো, আলোচনা ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় মুখোমুখি বসেছে ওয়াশিংটন ও তেহরান। দ্বিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দফার জন্যও প্রস্তুতি নিচ্ছে উভয় দেশ।

তবে এসব কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার কাজ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম এবং মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য অভিমুখে যাত্রা করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খামেনির সঙ্গে বৈঠকে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো চুক্তি সম্পাদনে মার্কিন প্রেসিডেন্ট আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, তিনি এমন একজন প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন, যিনি যে কারো সঙ্গে সাক্ষাতে রাজি থাকেন। তিনি নিশ্চিতভাবে জানান, আয়াতুল্লাহ খামেনি যদি আগামীকাল ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে প্রেসিডেন্ট সেই প্রস্তাবে সম্মতি দেবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস হলো, আলোচনা ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় মুখোমুখি বসেছে ওয়াশিংটন ও তেহরান। দ্বিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দফার জন্যও প্রস্তুতি নিচ্ছে উভয় দেশ।

তবে এসব কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার কাজ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম এবং মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য অভিমুখে যাত্রা করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ