ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রাম্পের ঘোষণা: ভেনেজুয়েলা সফর, দুই দেশের সম্পর্ক ‘দশে দশ’

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের ঘোষণা: ভেনেজুয়েলা সফর, দুই দেশের সম্পর্ক ‘দশে দশ’

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেনেজুয়েলা সফরের পরিকল্পনা জানান। তবে সম্ভাব্য সময়সূচি বা বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেননি।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তেলসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, ভেনেজুয়েলার বর্তমান সরকারকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

এর আগে গত মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। ট্রাম্প তখন জানান, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে। তিনি আরও জানান, নিউ ইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরেও তাদের বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এ সফরের ঘোষণা মার্কিন-ভেনেজুয়েলার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন দিক নির্দেশক হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ট্রাম্পের ঘোষণা: ভেনেজুয়েলা সফর, দুই দেশের সম্পর্ক ‘দশে দশ’

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেনেজুয়েলা সফরের পরিকল্পনা জানান। তবে সম্ভাব্য সময়সূচি বা বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেননি।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তেলসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, ভেনেজুয়েলার বর্তমান সরকারকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

এর আগে গত মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। ট্রাম্প তখন জানান, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে। তিনি আরও জানান, নিউ ইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরেও তাদের বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এ সফরের ঘোষণা মার্কিন-ভেনেজুয়েলার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন দিক নির্দেশক হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ