ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরিশাল জেলা থেকে মন্ত্রীসভায় যাদের নাম শোনা যাচ্ছে

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বরিশাল জেলা থেকে মন্ত্রীসভায় যাদের নাম শোনা যাচ্ছে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলমান থাকায় সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে বরিশাল জেলা থেকে নির্বাচিত কয়েকজন সংসদ সদস্যের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাব্য তালিকায় ঘুরছে।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলের বক্তব্য অনুযায়ী, বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্রিয়তার কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীন নামও আলোচনায় রয়েছে। দলীয় কার্যক্রমে তার সম্পৃক্ততা ও এলাকায় রাজনৈতিক প্রভাব বিবেচনায় তাকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উচ্চারিত হচ্ছে। নির্বাচনে বিজয়ের পর থেকেই তিনি এলাকায় উন্নয়নকেন্দ্রিক নানা পরিকল্পনা নিয়ে সক্রিয় রয়েছেন।

তবে এ বিষয়ে এখনো দল বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবু বরিশালবাসীর প্রত্যাশা, জেলা থেকে একাধিক প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরিশাল জেলা থেকে মন্ত্রীসভায় যাদের নাম শোনা যাচ্ছে

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলমান থাকায় সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে বরিশাল জেলা থেকে নির্বাচিত কয়েকজন সংসদ সদস্যের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাব্য তালিকায় ঘুরছে।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলের বক্তব্য অনুযায়ী, বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্রিয়তার কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীন নামও আলোচনায় রয়েছে। দলীয় কার্যক্রমে তার সম্পৃক্ততা ও এলাকায় রাজনৈতিক প্রভাব বিবেচনায় তাকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উচ্চারিত হচ্ছে। নির্বাচনে বিজয়ের পর থেকেই তিনি এলাকায় উন্নয়নকেন্দ্রিক নানা পরিকল্পনা নিয়ে সক্রিয় রয়েছেন।

তবে এ বিষয়ে এখনো দল বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবু বরিশালবাসীর প্রত্যাশা, জেলা থেকে একাধিক প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ