ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানালেন স.ম. ওয়াহিদুজ্জামান মিলু

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানালেন স.ম. ওয়াহিদুজ্জামান মিলু

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু।

এক শুভেচ্ছা বার্তায় স.ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, নড়াইল-১ আসনের জনগণ উন্নয়ন, সততা ও যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও তৃণমূলের জনপ্রিয় নেতা স.ম. ওয়াহিদুজ্জামান মিলু আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, স.ম. ওয়াহিদুজ্জামান মিলু কালিয়া উপজেলা বিএনপির একজন পরীক্ষিত সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা স্থানীয় রাজনীতিতে প্রশংসিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানালেন স.ম. ওয়াহিদুজ্জামান মিলু

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু।

এক শুভেচ্ছা বার্তায় স.ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, নড়াইল-১ আসনের জনগণ উন্নয়ন, সততা ও যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও তৃণমূলের জনপ্রিয় নেতা স.ম. ওয়াহিদুজ্জামান মিলু আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, স.ম. ওয়াহিদুজ্জামান মিলু কালিয়া উপজেলা বিএনপির একজন পরীক্ষিত সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা স্থানীয় রাজনীতিতে প্রশংসিত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ