বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত বিএনপি প্রার্থী সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান।
নির্বাচনের পর প্রকাশিত এক বার্তায় কামরুল ইসলাম খান বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। জনগণের রায়কে সম্মান জানিয়ে নবনির্বাচিত এমপিকে শুভকামনা জানাই। গৌরনদী–আগৈলঝাড়ার সার্বিক উন্নয়নে প্রয়োজন হলে পাশে থাকারও আশ্বাস দিচ্ছি। এলাকার স্বার্থই সবার আগে।”
অপরদিকে জহির উদ্দিন স্বপন প্রতিদ্বন্দ্বীর এই সৌজন্যতাকে স্বাগত জানিয়ে বলেন, “নির্বাচন শেষ, এখন সময় উন্নয়ন ও ঐক্যের। রাজনৈতিক ভিন্নতা থাকলেও এলাকার মানুষ যেন সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর এই ধরনের সৌহার্দ্যপূর্ণ অবস্থান ইতিবাচক রাজনীতির বার্তা দেয়। সাধারণ মানুষের মধ্যেও সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার হয়।
গৌরনদী–আগৈলঝাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, দ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করলে এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে গতি আসবে।
রাজনৈতিক মহলের ধারণা, বিজয়ী-পরাজিত ভেদাভেদ ভুলে উন্নয়নকেন্দ্রিক সহযোগিতা বরিশাল-১ আসনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এখন নজর রাখা হচ্ছে প্রতিশ্রুত ঐক্য ও উন্নয়ন কতটা বাস্তবে রূপ পায় তার দিকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন