ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুর-৪: পরাজিত ধানের শীষ প্রার্থীর সমর্থকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রংপুর-৪: পরাজিত ধানের শীষ প্রার্থীর সমর্থকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে পরাজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করার পরপরই তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।

ধানের শীষ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেন এবং ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেন। জানা গেছে, শুক্রবার হারাগাছ, কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কিছু স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করার অভিযোগও পাওয়া গেছে।

শনিবার সকাল থেকেই হারাগাছ পৌরসভা এলাকায় ঝাড়ু মিছিল, জুতা মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগান দিতে থাকেন। এতে পুরো পৌরসভা এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, ভোট গণনায় অনিয়ম হয়েছে এবং প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি। তাদের ভাষ্য, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে আমাদের নেতা এমদাদুল হক ভরসা বিপুল ভোটে বিজয়ী হতেন।” তারা দ্রুত পুনঃগণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যদিও সংশ্লিষ্ট পক্ষের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের নির্বাচনী ফলাফলের কারণে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুর-৪: পরাজিত ধানের শীষ প্রার্থীর সমর্থকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে পরাজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করার পরপরই তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।

ধানের শীষ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেন এবং ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেন। জানা গেছে, শুক্রবার হারাগাছ, কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কিছু স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করার অভিযোগও পাওয়া গেছে।

শনিবার সকাল থেকেই হারাগাছ পৌরসভা এলাকায় ঝাড়ু মিছিল, জুতা মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগান দিতে থাকেন। এতে পুরো পৌরসভা এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, ভোট গণনায় অনিয়ম হয়েছে এবং প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি। তাদের ভাষ্য, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে আমাদের নেতা এমদাদুল হক ভরসা বিপুল ভোটে বিজয়ী হতেন।” তারা দ্রুত পুনঃগণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যদিও সংশ্লিষ্ট পক্ষের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের নির্বাচনী ফলাফলের কারণে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ