ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
এর আগে একই দিন সকালে মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন