ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন স্থানীয় ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছেন। সম্প্রতি ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ১১ দলীয় জোটের শরিক দল এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ কামাল হোসেন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। নির্বাচনী মাঠে জোটের কর্মীরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আগামী দিনেও ঢাকা-৫ আসনকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে তারা এমপির পাশে থেকে কাজ করে যাবেন বলেও জানান তারা।
সংবর্ধনার জবাবে মোহাম্মদ কামাল হোসেন বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের বিজয়। এনসিপি নেতৃবৃন্দসহ জোটের প্রতিটি কর্মী যেভাবে নির্বাচনের মাঠে রাত-দিন পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দল-মত নির্বিশেষে এই এলাকার প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।”
অনুষ্ঠানে এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতারা নবনির্বাচিত এমপির সাফল্য কামনা করেন এবং এলাকার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন