জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে এবারের নির্বাচনে একটিও আসন পায়নি দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও লাঙল প্রতীকের কেউই জয়ের মুখ দেখেননি। প্রতিষ্ঠার চার দশক পর এই প্রথমবারের মতো এমন ভরাডুবির মুখে পড়েছে দলটি। ফল ঘোষণার পর থেকেই রংপুরসহ সারাদেশে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
এই আলোচনার মধ্যেই লাঙল সামনে রেখে জানাজার নামাজ পড়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাইরাল ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে কয়েকজন যুবক জানাজার নামাজ আদায় করছেন। ফেসবুক পেজে ছবিটি শেয়ার করার সময় লেখা হয়েছে, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজার নামাজ সম্পন্ন হলো।
তবে ছবিটির সত্যতা, সময় ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ এটিকে রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত ও অসম্মানজনক বলে মন্তব্য করছেন।
সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে ভোটের হিসেবে তৃতীয় হয়েছেন। অন্যদিকে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া রংপুরের অন্যান্য আসনগুলোতেও জাতীয় পার্টির প্রার্থীরা তৃতীয় হয়েছেন এবং একজন প্রার্থী চতুর্থ স্থানে অবস্থান করেছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি রংপুর শহরে হওয়ায় দীর্ঘদিন ধরে লাঙলের শক্ত ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল এ অঞ্চল। বিশেষ করে রংপুর সদর-৩ আসনটি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির দখলে ছিল। সেই আসনও এবার হাতছাড়া হয়েছে। বিভিন্ন আসনে জামায়াত প্রার্থীরা জাতীয় পার্টির দখলে থাকা আসনগুলো দখল করেছেন।
ভাইরাল ছবিকে ঘিরে কেউ একে রাজনৈতিক বার্তা হিসেবে দেখলেও, অনেকে মনে করছেন এটি নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়ায় অতিরঞ্জিত প্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রতীকী প্রতিবাদ জাতীয় রাজনীতিতেও আলোচনার নতুন মাত্রা যোগ করতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন