ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। নির্বাচনের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। নির্বাচনের ফলাফল পরবর্তী বিশ্লেষণ, জোটগত অবস্থান এবং আগামীতে সরকারে অংশগ্রহণের সম্ভাব্য রূপরেখা নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হতে পারে।
বৈঠকের বিষয়ে নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, আমিরের সভাপতিত্বে নির্বাহী পরিষদের এই সভাটি বর্তমানে চলমান রয়েছে। আলোচনার বিষয়বস্তু ও গৃহীত সিদ্ধান্তসমূহ সভা শেষে বিস্তারিতভাবে ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, গতকালের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট অংশ নেয় এবং জোটের অনেক তরুণ প্রার্থী জয়লাভ করে সংসদের চেহারা পাল্টে দিয়েছেন। এই সাফল্যের পর দলের নীতি-নির্ধারণী পর্যায়ের এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন