ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!” বিএনপি জোটের বিজয়ে তারকাদের অভিনন্দন

অনলাইন ডেস্ক রিপোর্ট
অনলাইন ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

“ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!” বিএনপি জোটের বিজয়ে তারকাদের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্রদের বিশাল জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও এই রাজনৈতিক পটপরিবর্তনকে স্বাগত জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের প্রাথমিক ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দেশের প্রথিতযশা নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পীরা তাদের অনুভূতি ও নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরছেন।

জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন ধর্মীয় উগ্রবাদ ও ভয়ের পরিবেশ কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, “কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উগ্রবাদীদের উত্থান এবং চারিদিকে ধর্মান্ধদের আস্ফালন দেশ নিয়ে সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। জনগণ একযোগে এর প্রতিরোধ করেছে।” অন্যদিকে, অভিনেত্রী তানজিকা আমিন ভোটারদের বিচক্ষণতার প্রশংসা করে লেখেন, “দেশের মানুষের রুচিবোধ দেখে মুগ্ধ। এরকম মুক্তমনা বাংলাদেশের নাগরিকদের সালাম। কৃতজ্ঞতা, বাংলাদেশ ভালো থাকুক।”

অভিনয় জগতের সিনিয়র তারকা রজিনা তার পোস্টে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও 'কুঁড়েঘর' ব্যান্ডের ভোকাল তাসরিফ খান এক সংক্ষিপ্ত ও আলোচিত পোস্টে লেখেন, “ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!”

সংগীতশিল্পী রবি চৌধুরী তার প্রতিক্রিয়ায় সাংস্কৃতিক স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি লিখেন, “সংগীতশিল্পীরা এখন মুক্ত মঞ্চে গলা ছেড়ে গাইতে পারবে। কোনো কনসার্ট আর বাতিল হবে না। জাতীয়তাবাদী দল বরাবরই সংস্কৃতি বান্ধব।”

বিজয়ী দলের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি এক দীর্ঘ পোস্টে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার আহ্বান জানিয়ে লেখেন, “পরিবর্তন ও প্রতিকূলতার মাঝেও আমাদের ভিত্তি অটুট রয়েছে। আমরা প্রমাণ করেছি যে নারীর অধিকার রক্ষা, প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা এবং ধর্ম ও রাজনীতিকে একীভূত না করেই একটি দেশ এগিয়ে যেতে পারে।” তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জীবন্ত আদর্শ হিসেবে উল্লেখ করে সহনশীল ও বহুমাত্রিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বিজয় উদযাপনে কোনো প্রকার মিছিল না করে আজ বাদ জুমা দেশব্যাপী শুকরিয়া আদায় ও দোয়ার আয়োজন করেছে দলটি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!” বিএনপি জোটের বিজয়ে তারকাদের অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ