ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পঞ্চগড়-২ আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, পঞ্চগড়-২ আসনের পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ১৩৩টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৮৫৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ কামরুল হাসান প্রধান (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৯১ ভোট, জাতীয় পার্টির মোঃ লুৎফর রহমান রিপন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ১৫২ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ আশরাফুল আলম (কাস্তে) পেয়েছেন ৯৩৫ ভোট, বাংলাদেশ জাসদের মোঃ এমরান আল আমিন (মোটরগাড়ি) পেয়েছেন ৯৫৩ ভোট এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ দেলোয়ার হোসেন (একতারা) পেয়েছেন ১ হাজার ৩৫২ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জন। মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ১৫ হাজার ১৪৯টি। বাতিল হয়েছে ৭ হাজার ১৫৮টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩০৭, যা মোট ভোটারের ৭৭ দশমিক ১৯ শতাংশ। কোনো ভোটকেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন