বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আনোয়ার ইব্রাহিম এক বার্তায় লিখেছেন, "নির্বাচনী জয়ের জন্য আমি জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়: অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশি জনগণ ভোটের মাধ্যমে স্পষ্টভাবে তাদের মতামত প্রকাশ করেছেন।"
তিনি আরও বলেন, "এই গুরুত্বপূর্ণ উত্তরণে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।"
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, "মালয়েশিয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাতে আমি মালয়েশিয়ার সঙ্গে যোগ দিই।"
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা বাংলাদেশের নির্বাচনী ফলাফলের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন