ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ বিজয়ী হাতপাখা

মোঃ ফয়সাল সিকদার
মোঃ ফয়সাল সিকদার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ বিজয়ী হাতপাখা
প্রার্থীর কাছ থেকে সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, তালতলী ও আমতলী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে সংসদীয় আসনে বিজয় অর্জন করল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার ফলাফল নিশ্চিত করেন।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। তিনি ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ আসনে মোট প্রার্থী ছিলেন চারজন।

নির্বাচনে বিজয়ের পর চরমোনাই পীর সাহেব বরগুনা-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় প্রায় ২৪ হাজার বেশি। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ বিজয়ী হাতপাখা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, তালতলী ও আমতলী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে সংসদীয় আসনে বিজয় অর্জন করল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার ফলাফল নিশ্চিত করেন।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। তিনি ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ আসনে মোট প্রার্থী ছিলেন চারজন।

নির্বাচনে বিজয়ের পর চরমোনাই পীর সাহেব বরগুনা-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় প্রায় ২৪ হাজার বেশি। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ