ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীর জয়; প্রতিদ্বন্ধিরা যত পেলেন

এম এ মানিক মন্ডল
এম এ মানিক মন্ডল স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীর জয়; প্রতিদ্বন্ধিরা যত পেলেন
ছবি: সংগৃহীত

নীলফামারীর চারটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। 

এরমধ্যে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-০২ আসনে ১ লাখ ৪৬ হাজার ৪৩০ ভোট পেয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-০৩ আসনে ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট পেয়ে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-০৪ আসনে ১ লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম নির্বাচিত হন। 

ভোট গণনা শেষে রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। 

নীলফামারী-০১: আসনে মাওলানা আব্দুস সাত্তারের নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি খেজুর গাঁছ প্রতিকে পান ১ লাখ ১৯ হাজার ৫৯ ভোট। 

নীলফামারী-০২: আসনে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ধানের শীষ প্রতিকে তিনি পান ১ লাখ ৩৫ হাজার ৪১৮ ভোট। 

নীলফামারী-০৩: আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নিকটতম ছিলেন বিএনপির সৈয়দ আলী। তিনি ধানের শীষে ভোট পান ৮৯ হাজার ৮০৭ টি। 

নীলফামারী-০৪: আসনে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিনের নিকটতম রয়েছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তিনি ধানের শীষে ভোট পান ৮২ হাজার ৮৬ টি।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, নীলফামারী-০১ আসনে ৪ লাখ ৬০ হাজার ২৬৭ টি ভোটের মধ্যে ভোট পড়ে ২ লাখ ৯৯ হাজার ৭৩৯ ভোট। এরমধ্যে বাতিল ভোটের সংখ্যা ছিলো ৬ হাজার ২০৯ টি। আসনে ভোট পড়েছে শতকরা ৬২.১২ ভাগ। 

বলেন, নীলফামারী-০২ আসনে ৩ লাখ ৮৫ হাজার ৭৮৭ টি ভোটের মধ্যে ভোট পড়ে ২ লাখ ৯০ হাজার ৩৯৪ টি ভোট। এরমধ্যে বাতিলের সংখ্যা ছিলো ৪ হাজার ৪৩৫ টি। আসনে ভোট পড়েছে শতকরা ৭৫.২৭ ভাগ। 

এছাড়া নীলফামারী-০৩ আসনে ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৭ হাজার ৬৮২ ভোট। এরমধ্যে বাতিলের সংখ্যা ছিলো ৩ হাজার ৮০৮ টি ভোট। আসনে ভোট পড়েছে শতকরা ৭০.৫৩ ভাগ। 

এবং নীলফামারী-০৪ আসনে ৪ লাখ ৫১ হাজার ৮১৫ টি ভোটের মধ্যে ভোট পড়ে ২ লাখ ৯৭ হাজার ২৫৪ টি ভোট। এরমধ্যে বাতিলের সংখ্যা ছিলো ৭ হাজার ৫৭ টি। আসনে ভোট পড়েছে শতকরা ৬৫.৭৯ ভাগ। 

এছাড়া নীলফামারী-০১ আসনে প্রতিদ্বন্ধি গাভী প্রতিকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির জেবেল রাহমান গানি ৪ হাজার ৪৭৭ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল জলিল হাতপাখা প্রতিকে ১ হাজার ৮৭১ ভোট, জাতীয় পার্টির কর্ণেল (অব.) তছলিম উদ্দিন লাঙল প্রতিকে পান ১২ হাজার ২৭৬ ভোট, জাতীয় পার্টি-জেপির মখদুম আজম মাশরাফি বাইসাইকেল প্রতিকে ৪ হাজার ৫০১, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) রফিকুল ইসলাম কাঁচি প্রতিকে ৩১২ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রণ্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিকে পান ২১০ ভোট। 

নীলফামারী-০২ আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ফুটবল প্রতিকে ৩০৭ ভোট, খেলাফত মজলিসের সরোয়ারুল আলম দেওয়াল ঘড়ি প্রতিকে ৩৫১ ভোট, ইসলামী আন্দোলনের এ্যাডভোকেট হাছিবুল ইসলাম হাতপাখা প্রতিকে ৩ হাজার ২৬০ ভোট পেয়েছেন।

নীলফামারী-০৩ আসনে প্রতিদ্বন্ধি ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন সরকার হাতপাখা প্রতিকে ৯৯০ ভোট এবং জাতীয় পার্টির রোহান চৌধুরী লাঙল প্রতিকে ৩ হাজার ৯৯১ ভোট পান।

নীলফামারী-০৪ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে সিদ্দিকুল আলম সিদ্দিক ৬৭ হাজার ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম হাতপাখা প্রতিকে ৮ হাজার ৩৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার ফুটবল প্রতিকে ৩ হাজার ৮২৬ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) মাইদুল ইসলাম কাঁচি প্রতিকে ৬৩০ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টির শওকত আকবর কাঁঠাল প্রতিকে ৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জোবায়দুর রহমান হীরা ঘোড়া প্রতিকে ১ হাজার ৮, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুন মোটর সাইকেল প্রতিকে ৪৩৬ ভোট পান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীর জয়; প্রতিদ্বন্ধিরা যত পেলেন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ