সুদানের উত্তরে নীলনদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় রাজ্য সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রিভার নাইল স্টেট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পার হওয়ার সময় নৌকাটিতে আনুমানিক ৩০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও এখনো নিখোঁজদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নৌকাডুবির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন