ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরগুনা-১ আসনে হাতপাখার জয়, নির্বাচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ

মোঃ ফয়সাল সিকদার
মোঃ ফয়সাল সিকদার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বরগুনা-১ আসনে হাতপাখার জয়, নির্বাচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ
ছবি: বিজয়ী মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, তালতলী ও আমতলী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। তিনি চরমোনাই পীরের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ৪,১৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ আসনে মোট প্রার্থী ছিলেন চারজন।

আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় প্রায় ২৪ হাজার বেশি। বরগুনা-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি।

নির্বাচন পরবর্তী উচ্ছ্বাসে স্থানীয় সমর্থকরা মিছিল ও আনন্দ সমাবেশের মাধ্যমে বিজয় উদযাপন করেছেন। জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা-নেত্রী নতুন নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরগুনা-১ আসনে হাতপাখার জয়, নির্বাচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, তালতলী ও আমতলী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। তিনি চরমোনাই পীরের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ৪,১৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ আসনে মোট প্রার্থী ছিলেন চারজন।

আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় প্রায় ২৪ হাজার বেশি। বরগুনা-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি।

নির্বাচন পরবর্তী উচ্ছ্বাসে স্থানীয় সমর্থকরা মিছিল ও আনন্দ সমাবেশের মাধ্যমে বিজয় উদযাপন করেছেন। জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা-নেত্রী নতুন নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ