ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ নম্বর ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে তিনি ৯৮,২২১ ভোট পেয়ে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৩,৬১৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৪,৬০৪।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত (কাপ-পিরিচ) পেয়েছেন ৩২,৯৯৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইব্রাহীম খলিল উল্লাহ (হাতপাখা) ৪,০০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন (মোটরসাইকেল) ১,০৩০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৫৩৭ ভোট।
নির্বাচনী দপ্তরের তথ্যানুযায়ী, ১২১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪,৩২৩৪৯ জন। এর মধ্যে ২,২৬,৩৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ছিল ৫৬.৬৫ শতাংশ।
একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৪,৭১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৪,৭৮৬টি। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ৩,৬১০টি ভোট গ্রহণ করা হয়।উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন