ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে ৫৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা, ধানের শীষ এগিয়ে

ফলাফল ঘোষণা

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের ওসমানীনগর উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন মোট ৪৮ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. মুনতাছির আলী দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট।

এ ছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬২ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫০৬ ভোট।

উপজেলার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার ৫৪টি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসমানীনগরে ৫৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা, ধানের শীষ এগিয়ে

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের ওসমানীনগর উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন মোট ৪৮ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. মুনতাছির আলী দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট।

এ ছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬২ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫০৬ ভোট।

উপজেলার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার ৫৪টি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ