ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন উপজেলার রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজই ইউনিয়নের মধ্যরাজই এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কনক জানান, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করেন তিনি। এর কিছুক্ষণ পরই তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে।

ভুক্তভোগী এজেন্ট কনক বলেন, তিনি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে, তিনি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যান। যদি কেন্দ্র না ছাড়েন, তবে তার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে তিনি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসেন। তিনি আরও জানান, এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।

তবে কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ তাকে জানায়নি। তবে জানার পরপরই তারা খোঁজ নিতে শুরু করেছেন। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই ঘটনা নির্বাচনে সহিংসতা ও ভয়ভীতি সৃষ্টির একটি গুরুতর উদাহরণ হিসেবে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তার প্রশ্ন তুলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন উপজেলার রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজই ইউনিয়নের মধ্যরাজই এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কনক জানান, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করেন তিনি। এর কিছুক্ষণ পরই তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে।

ভুক্তভোগী এজেন্ট কনক বলেন, তিনি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে, তিনি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যান। যদি কেন্দ্র না ছাড়েন, তবে তার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে তিনি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসেন। তিনি আরও জানান, এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।

তবে কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ তাকে জানায়নি। তবে জানার পরপরই তারা খোঁজ নিতে শুরু করেছেন। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই ঘটনা নির্বাচনে সহিংসতা ও ভয়ভীতি সৃষ্টির একটি গুরুতর উদাহরণ হিসেবে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তার প্রশ্ন তুলেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ