ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত আলী আবু সাঈদ সাভারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন। আলী আবু সাঈদ দুই সন্তানের জনক এবং তার স্ত্রীর নাম প্রীতি ইসলাম পারভীন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলী আবু সাঈদ তার স্ত্রীকে বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলায় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। ছেলে ও অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, তার স্বামী হার্টের রোগী ছিলেন এবং এর আগে স্ট্রোকও করেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন। সকালে তিনি স্ত্রীকে ঘুমে রেখে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত আলী আবু সাঈদ সাভারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন। আলী আবু সাঈদ দুই সন্তানের জনক এবং তার স্ত্রীর নাম প্রীতি ইসলাম পারভীন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলী আবু সাঈদ তার স্ত্রীকে বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলায় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। ছেলে ও অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, তার স্বামী হার্টের রোগী ছিলেন এবং এর আগে স্ট্রোকও করেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন। সকালে তিনি স্ত্রীকে ঘুমে রেখে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ