ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দিলেন ডিএমপি কমিশনার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দিলেন ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫ মিনিটে ভোট দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে ডিএমপি কমিশনার জানান, নির্বাচনকে ঘিরে রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরণের বিশৃঙ্খলা বা নাশকতার সম্ভাবনা নেই।

এসময় তিনি ২০১৮ সালের নির্বাচনের উদাহরণও উল্লেখ করেন। তখন তিনি সকালবেলায় প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দিতে গেলে গেইট দিয়ে ভিতরে প্রবেশের পর বলা হয়, “আপনার ভোট হয়ে গেছে, চলে যান।” তিনি সেই সময় ভোট দিতে না পেরে বাসায় চলে যান।

তবে এবারের ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ চলছে। তিনি বলেন, সকল ভোটার শান্তভাবে কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং ভোট একেবারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরাও জানিয়েছেন, এমন পরিবেশে ভোটের ফল যাই হোক তারা মেনে নেবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দিলেন ডিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫ মিনিটে ভোট দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে ডিএমপি কমিশনার জানান, নির্বাচনকে ঘিরে রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরণের বিশৃঙ্খলা বা নাশকতার সম্ভাবনা নেই।

এসময় তিনি ২০১৮ সালের নির্বাচনের উদাহরণও উল্লেখ করেন। তখন তিনি সকালবেলায় প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দিতে গেলে গেইট দিয়ে ভিতরে প্রবেশের পর বলা হয়, “আপনার ভোট হয়ে গেছে, চলে যান।” তিনি সেই সময় ভোট দিতে না পেরে বাসায় চলে যান।

তবে এবারের ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ চলছে। তিনি বলেন, সকল ভোটার শান্তভাবে কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং ভোট একেবারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরাও জানিয়েছেন, এমন পরিবেশে ভোটের ফল যাই হোক তারা মেনে নেবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ