লক্ষ্মীপুরের চররমনী মোহন এলাকায় এক জামায়াত কর্মীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুনে আব্বাছ উদ্দিন নামের জামায়াত কর্মীর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত। এর আগে ভোররাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ আব্বাছ উদ্দিনের স্বজনরা জানিয়েছেন, তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে আব্বাছ উদ্দিনের স্বজনরা জানান, আজ ভোররাতে কেউ তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে তাদের বসতঘরটি পুড়ে যায়। তারা আরও জানান, ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও আব্বাছ গভীর ঘুমে থাকায় দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল জানান, আব্বাছের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত জানিয়েছেন, আগুনের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ অভিযোগ করেন, ভোট কেন্দ্রিক শত্রুতা করে জামায়াত কর্মীর ঘরে আগুন লাগানো হয়েছে। তিনি জানান, তাদের কর্মী আব্বাছ উদ্দিন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই ঘটনা নির্বাচনের দিনে সহিংসতার একটি উদাহরণ হিসেবে উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন