ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রগুলোতে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

মোট ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। মুহসীন হল সংলগ্ন ইউল্যাব স্কুল কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়া চারুকলা অনুষদ, কার্জন হল, উদয়ন স্কুল এবং এনেক্স ভবনে স্থাপিত কেন্দ্রগুলোতেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অধিকাংশ কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন তৈরি হয়।

ঢাবি এনেক্স ভবন কেন্দ্রে ভোট প্রদান করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন। তিনি ভোট দেওয়ার পর বলেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, দিনব্যাপী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর জন্য শুভকামনা জানান।

প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। ভোটাররা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং শান্ত পরিবেশে ভোট দিতে পেরে আস্থার অনুভূতি ফিরে পেয়েছেন।

তরুণ ভোটার সাকিল আহমেদ বলেন, “দীর্ঘদিন পর নিজের ভোট নিজে দিতে পারায় খুব ভালো লাগছে। শান্ত পরিবেশে ভোট দিতে পারায় আস্থার জায়গাটা ফিরেছে।”
মুহসীন হল এলাকার এক নারী ভোটার বলেন, “সকাল থেকেই কেন্দ্রের পরিবেশ সুশৃঙ্খল। নিরাপত্তা ভালো থাকায় নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।”
চারুকলা অনুষদ কেন্দ্রে ভোট দিয়ে এক নারী ভোটার বলেন, “অনেক বছর পর এমন উৎসবমুখর ভোট দেখছি। লাইনে দাঁড়িয়ে সবাই শান্তভাবে ভোট দিচ্ছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ