বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ সংসদীয় আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। তার সঙ্গে ভোট দিয়েছেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, আরাফাত রহমান কোকোর পরিবারও একই কেন্দ্রে ভোট দেন — স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও দুই কন্যা জাফিয়া ও জাশিয়া রহমান।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, ভোট দেওয়ার পর তারেক রহমান তার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সারাদেশের নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
এ আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী স.ম. খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ মোট ১১ জন। তবে নির্বাচনের আগে চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও সরাসরি নির্বাচনে আগে অংশ নেননি, তবে ২০০১ সালের নির্বাচনে দলের প্রচার ও প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০৮ থেকে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করেছেন, ভার্চুয়াল নেতৃত্ব দিয়েছেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন