ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অর্ধকোটি টাকাসহ জেলা জামায়াত আমীর আটক

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

অর্ধকোটি টাকাসহ জেলা জামায়াত আমীর আটক

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর বেলালউদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকার বেশি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অর্থ গণনার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, বেলালউদ্দিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর কাছে থাকা একটি ব্যাগে বিপুল পরিমাণ অর্থ রয়েছে বলে তিনি দাবি করেন। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে ৫০ লাখ টাকার বেশি রয়েছে।

এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে ব্যাগটি খোলা হবে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাঁকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অর্থ গণনার কাজ চলছে এবং টাকার উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক বেলালউদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার আগে বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অর্ধকোটি টাকাসহ জেলা জামায়াত আমীর আটক

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ