ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে রানা ভোলা এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক প্রচার ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাজুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল, স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠে। এই কর্মসূচিকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
মিছিলটি রানাভোলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করা হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সক্রিয়তার বার্তা দেন।
উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা ও মোটরগাড়ী ব্যবসায়ী এস এম শামীম এর নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে। এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন ঢাকা -১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন কে বিজয়ী করতে ১১ তারিখ রাত থেকে ১২ তারিখ সারারাত নির্বাচন কেন্দ্র পাহারায় থাকবো এবং এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে বিজয়ী করে ঘরে ফিরবো- ইনশাআল্লাহ্।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন