ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। অভিযানে ইয়াবা ছাড়াও বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ, মাদক মিশ্রিত সিরাপ এবং ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি থেকে আজ ১১ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযানগুলো পরিচালিত হয়।
১০ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ১৮:৪০ ঘটিকায় বাঘাডাংগা বিওপির নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার-৬০/৩৯-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় বাঘাডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর হতে মোঃ বিপুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়। তার তল্লাশি চালিয়ে ৭২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক বিপুল ওই গ্রামেরই মোঃ ওহিদুলের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
আটক ছাড়াও বিজিবির পৃথক চারটি অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গয়েশপুর সীমান্ত: ১০ ফেব্রুয়ারি বিকেলে গয়েশপুর বিওপির নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে ৩৩ বোতল ভারতীয় 'Eskuf' সিরাপ উদ্ধার করা হয়।
মাধবখালী সীমান্ত: রাত ১১:২৫ মিনিটে মাধবখালী বিওপির হাবিলদার মোঃ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একটি ভুট্টা ক্ষেত থেকে ২৪ বোতল ফেন্সিডিল এবং ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের (win cerex, Win Grex, Eskuf, Fairdyl) মাদক মিশ্রিত সিরাপ উদ্ধার করা হয়।
মাটিলা সীমান্ত: আজ ১১ ফেব্রুয়ারি গভীর রাতে মাটিলা বিওপির হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে মকরধ্বজপুর এলাকার একটি ড্রাগন বাগান থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
চোরাচালান বিরোধী অভিযান: একই স্থানে পরিচালিত অপর এক অভিযানে ৯০০ পিস ভারতীয় ঔষধ (Dexamethasone tablets IP) উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালিকবিহীন মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তথ্য সূত্র: ৫৮ বিজিবি

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন