ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না তেহরান: ইরানের প্রেসিডেন্ট

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না তেহরান: ইরানের প্রেসিডেন্ট

ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনার মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো অতিরিক্ত দাবির কাছে ইরান নতি স্বীকার করবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ ফেব্রুয়ারি) তেহরানের আজাদি স্কয়ারে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এ বিষয়ে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে আগ্রাসী চাপের মুখে কোনো বিদেশি শক্তির কাছে নতি স্বীকার করা হবে না।

তিনি আরও জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক যাচাইয়ে সহযোগিতা করতে প্রস্তুত এবং পুনরায় জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো উদ্দেশ্য রাখে না।

ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে ইরানের শহর, নগর ও গ্রামজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা বহন করে সরকারের প্রতি সমর্থন জানান এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের বার্তা দেন। আজ ‘দশ দিনের ভোর’ উদযাপনের শেষ দিন, যা শাহ শাসনের পতন ও ইসলামি বিপ্লবের সাফল্যের স্মারক হিসেবে পরিচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না তেহরান: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনার মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো অতিরিক্ত দাবির কাছে ইরান নতি স্বীকার করবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ ফেব্রুয়ারি) তেহরানের আজাদি স্কয়ারে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এ বিষয়ে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে আগ্রাসী চাপের মুখে কোনো বিদেশি শক্তির কাছে নতি স্বীকার করা হবে না।

তিনি আরও জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক যাচাইয়ে সহযোগিতা করতে প্রস্তুত এবং পুনরায় জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো উদ্দেশ্য রাখে না।

ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে ইরানের শহর, নগর ও গ্রামজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা বহন করে সরকারের প্রতি সমর্থন জানান এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের বার্তা দেন। আজ ‘দশ দিনের ভোর’ উদযাপনের শেষ দিন, যা শাহ শাসনের পতন ও ইসলামি বিপ্লবের সাফল্যের স্মারক হিসেবে পরিচিত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ