চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে রওনা হয়েছেন।
চুয়াডাঙ্গা-১ আসনে মোট ১৮০টি ভোটকেন্দ্র এবং চুয়াডাঙ্গা-২ আসনে ১৭৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে সরঞ্জাম বিতরণের সময় উৎসবমুখর এবং ব্যস্ত পরিবেশ লক্ষ্য করা গেছে।
দামুড়হুদা উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল জানান, ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দেবে।
তিনি আরও বলেন, “ভোটাররা দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে মুখিয়ে আছেন। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে কেন্দ্রে পৌঁছানোর পর এখন কেবল আগামীকালের ভোটের জন্য প্রস্তুতি রয়েছে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন