কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক ভয়াবহ জীবননাশের ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন। তার দাবি, গত সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে দুই মেয়েসহ হেলিকপ্টারে ভ্রমণের সময় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কর্দোবা বিভাগের রাজধানী মনতেরিয়াতে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক সরাসরি সম্প্রচারিত বৈঠকে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
প্রেসিডেন্ট পেত্রো জানান, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় গোয়েন্দা সংস্থাগুলো তাকে সতর্ক করে যে, একটি সশস্ত্র মাদকচক্র তার হেলিকপ্টারটি গুলি করে নামানোর পরিকল্পনা করেছে। এমনকি যেখানে অবতরণের কথা ছিল, সেখানকার রানওয়ের আলোগুলোও পরিকল্পিতভাবে নেভানো ছিল। প্রাণভয়ে হেলিকপ্টারটি অবতরণ না করে গতিপথ পরিবর্তন করে এবং প্রায় চার ঘণ্টা খোলা সমুদ্রের ওপর দিয়ে উড়তে থাকে। পরবর্তীতে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় তারা একটি বিকল্প নিরাপদ স্থানে অবতরণ করতে সক্ষম হন।
এই ষড়যন্ত্রের পেছনে তিনি ‘গালফ ক্ল্যান’ (Gulf Clan) নামক কুখ্যাত মাদক পাচারকারী কার্টেল এবং ইভান মরদিস্কোর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাত রয়েছে বলে সন্দেহ করছেন। প্রেসিডেন্ট দাবি করেন, ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অশুভ শক্তির জোট তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার পর তার নিরাপত্তা ব্যবস্থা ও বাসভবন পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। কলম্বিয়ায় আগামী মে মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এমন হামলার খবর দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন