কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরে একটি সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে নিশ্চিত করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP)।
মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে স্কুল ক্যাম্পাসে ‘অ্যাকটিভ শুটার’ পরিস্থিতির খবর পায় জরুরি সেবাদাতা সংস্থাগুলো। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলটি ঘিরে ফেলে এবং শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রাথমিক তল্লাশিতে স্কুল ভবনের ভিতরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। একই সময় স্কুল থেকে দূরে একটি আবাসিক এলাকায় আরও দুইজনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে সন্দেহভাজন হামলাকারীর দেহও রয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। জরুরি সতর্কতায় তাকে একজন নারী হামলাকারী হিসেবে বর্ণনা করা হয়েছিল। তার পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় ২৫ থেকে ২৭ জনের মতো আহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।
RCMP জানিয়েছে, ঘটনাস্থল এখন নিরাপদ এবং কোনো চলমান হুমকি নেই। পুরো এলাকা কর্ডন করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বিবৃতি ও ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে।
মাত্র ২,৪০০ জনসংখ্যার ছোট শহর টাম্বলার রিজে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, ফলে পুরো শহরে শোক ও আতঙ্ক বিরাজ করছে। কানাডার প্রধানমন্ত্রী ও স্থানীয় রাজনীতিকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত ও স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
পুলিশ বলেছে, এই হামলা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ স্কুলশুটিংগুলোর একটি। তদন্ত শেষ হলে হামলার কারণ ও হামলাকারীর মানসিক অবস্থা সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন