ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরগুনা-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: পাল্টাপাল্টি অভিযোগে দুই প্রার্থী মুখোমুখি

মোঃ ফয়সাল সিকদার
মোঃ ফয়সাল সিকদার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

বরগুনা-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: পাল্টাপাল্টি অভিযোগে দুই প্রার্থী মুখোমুখি
সংবাদ সম্মেলন থেকে সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বরগুনা ২ আসন (পাথরঘাটা, বামনা, বেতাগী)-এর পুরো নির্বাচনী মাঠ। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন, বহিরাগত সমাগম, ভোটার প্রভাবিতকরণ ও নির্বাচনী পরিবেশ নষ্টের গুরুতর অভিযোগ তুলে পৃথক সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরগুনা জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহম্মদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ তিনি দাবি করেন, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিকল্পিতভাবে বহিরাগত লোকজন এনে শোডাউন, মিছিল, মোটরসাইকেল বহর ও উচ্চস্বরে মাইকিংয়ের মাধ্যমে শক্তি প্রদর্শন করা হয়েছে।

তার অভিযোগ অনুযায়ী কাকচিড়া, কালমেঘা, নাচনাপাড়া, চরদুয়ানি ও কাঠালতলীসহ একাধিক এলাকায় অনুমতি ছাড়া বড় জমায়েত, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে মাইকিং এবং মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছে। উঠান বৈঠকের নামে বহিরাগতদের এনে ভোটারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও করেন তিনি। এতে সাধারণ ভোটারদের মাঝে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।

ডা. সুলতান আহম্মদ বলেন, এভাবে আচরণবিধি লঙ্ঘন চলতে থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি অবিলম্বে অবৈধ শোডাউন বন্ধ, বহিরাগত অপসারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং সব প্রার্থীর জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মনি, তিনি জামায়াতে ইসলামী এর প্রার্থীর সকল অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা গুরুতর অভিযোগ তোলেন।

তিনি বলেন, জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষ থেকেই আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বহিরাগতদের বোরকা পরিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করানো, ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে নির্বাচনের আগে অর্থ লেনদেনের প্রস্তুতি এবং বিভিন্ন কৌশলে ভোটার প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

নুরুল ইসলাম মনি আরও দাবি করেন, একটি সংগঠিত সাইবার টিম ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিন কেন্দ্র দখল, ভোটগ্রহণ ব্যাহত করা এবং ভোট গণনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অপচেষ্টাও হতে পারে।

উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে বরগুনা-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, দুই পক্ষই নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরগুনা-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: পাল্টাপাল্টি অভিযোগে দুই প্রার্থী মুখোমুখি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ