ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় যৌথ অভিযানে স্বামী–স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় যৌথ অভিযানে স্বামী–স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক

খুলনা মহানগরীর সদর থানাধীন ৪ নম্বর ঘাট সংলগ্ন বস্তি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্বামী–স্ত্রীসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে লেফটেন্যান্ট কমান্ডার মো. কুতুবউদ্দিন (জি), বিএন (পি নং–২৭৮৮)-এর নেতৃত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা এবং খুলনা সদর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকরা হলেন মো. মিঠুন শেখ ওরফে কালা মিঠু (৩০) এবং তার স্ত্রী বিথী আক্তার (২৮)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা, ১৯০ পিস ইয়াবা, ০.৫ গ্রাম হেরোইন, নগদ ৬ লাখ ৪ হাজার ৭১০ টাকা, একটি হকিস্টিক, একটি চাকু, একটি আধুনিক নিক্তি এবং তিনটি মোবাইল ফোন (একটি বাটন ও দুটি অ্যান্ড্রয়েড) জব্দ করা হয়।

আটক মো. মিঠুন শেখ মৃত সালাম শেখের পুত্র। তার বাড়ি খুলনা সদর থানার ৪ নম্বর ঘাট কলোনী এলাকায়। আটক বিথী আক্তার তার স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তি দুজনকে জব্দকৃত মালামালসহ খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় যৌথ অভিযানে স্বামী–স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনা মহানগরীর সদর থানাধীন ৪ নম্বর ঘাট সংলগ্ন বস্তি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্বামী–স্ত্রীসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে লেফটেন্যান্ট কমান্ডার মো. কুতুবউদ্দিন (জি), বিএন (পি নং–২৭৮৮)-এর নেতৃত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা এবং খুলনা সদর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকরা হলেন মো. মিঠুন শেখ ওরফে কালা মিঠু (৩০) এবং তার স্ত্রী বিথী আক্তার (২৮)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা, ১৯০ পিস ইয়াবা, ০.৫ গ্রাম হেরোইন, নগদ ৬ লাখ ৪ হাজার ৭১০ টাকা, একটি হকিস্টিক, একটি চাকু, একটি আধুনিক নিক্তি এবং তিনটি মোবাইল ফোন (একটি বাটন ও দুটি অ্যান্ড্রয়েড) জব্দ করা হয়।

আটক মো. মিঠুন শেখ মৃত সালাম শেখের পুত্র। তার বাড়ি খুলনা সদর থানার ৪ নম্বর ঘাট কলোনী এলাকায়। আটক বিথী আক্তার তার স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তি দুজনকে জব্দকৃত মালামালসহ খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ