নড়াইল-১ আসনের মালিহাট বাজারে পথসভা করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। পথসভায় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অতীতের নির্যাতনের কথা মনোযোগ সহকারে শোনেন।
এ সময় আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াইলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই—এখানে আমরা সবাই মানবজাতি। ধর্ম যার যার, ঐক্য সবার। তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকবেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
পথসভায় তিনি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে প্রতিশ্রুতি দেন। তার এই বক্তব্যে ও আশ্বাসে মালিহাট এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন