ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিনে নড়াইলের কালিয়া উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে  জনসভায় বিশাল জনসমুদ্রে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, " উন্নয়নের স্বার্থে  ও মডেল কালিয়া গড়তে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের ফ্রি করে দিয়েছিল। ২০০৬ সালে কৃষকদের ডিজেল ও সারে ভর্তুকি চালু করেছিলেন। কৃষি ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও হবে, বিএনপি জনগণের দল সাধারণ মানুষের দল।  বহু দলীয় গণতন্ত্রের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামগ্রিক উন্নয়নে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ধর্মের নামে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছেন, তাদের বয়কট করুন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান (মিলু) সঞ্চালনায়  ও পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি আসজাদুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপি সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা), নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান,  সাধারণ সম্পাদক বুলবুল কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক স ম রাকিবুজ্জামান(পাপ্পু), সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, খাশিয়াল ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, আওয়ামীলীগ থেকে যোগদান কারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ