চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দপ্তর ও বাহিনীর মধ্যে সমন্বয় ও করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাহীদুর রহমান ওসমানী, কমান্ডার, সদর দপ্তর ২১ পদাতিক ব্রিগেড; জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন; চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম; জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী এবং জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশন ও এনএসআই-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং ভোটকেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন