ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার গণমিছিল

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার গণমিছিল

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের পক্ষ থেকে নজরকাড়া এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দৌলতখান পৌর শহর থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে নানা স্লোগান উচ্চারণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরিধান করে অংশ নেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এটি শুধুমাত্র প্রচারণা নয়, বরং প্রতীকী প্রতিবাদ। তারা বার্তা দিতে চেয়েছেন, কেউ ভোটকেন্দ্র দখল করতে আসলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা প্রয়োজন হলে জীবন দিয়ে প্রতিরোধ করবে।

গণমিছিলে মুফতি ফজলুল করিম বলেন, ভোট কেন্দ্র দখলের কোনো পাঁয়তারা বরদাস্ত করা হবে না। তারা ন্যায্য অধিকার ও ন্যায়বিচারের জন্য প্রস্তুত।

ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি দৌলতখান এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এটিকে রাজনৈতিক প্রতিবাদের প্রতীকী ভাষা হিসেবে দেখছেন, কেউ কেউ এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে মন্তব্য করেছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার গণমিছিল

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের পক্ষ থেকে নজরকাড়া এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দৌলতখান পৌর শহর থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে নানা স্লোগান উচ্চারণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরিধান করে অংশ নেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এটি শুধুমাত্র প্রচারণা নয়, বরং প্রতীকী প্রতিবাদ। তারা বার্তা দিতে চেয়েছেন, কেউ ভোটকেন্দ্র দখল করতে আসলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা প্রয়োজন হলে জীবন দিয়ে প্রতিরোধ করবে।

গণমিছিলে মুফতি ফজলুল করিম বলেন, ভোট কেন্দ্র দখলের কোনো পাঁয়তারা বরদাস্ত করা হবে না। তারা ন্যায্য অধিকার ও ন্যায়বিচারের জন্য প্রস্তুত।

ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি দৌলতখান এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এটিকে রাজনৈতিক প্রতিবাদের প্রতীকী ভাষা হিসেবে দেখছেন, কেউ কেউ এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে মন্তব্য করেছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ