ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

​গোবিন্দগঞ্জে ১১ দলীয় জোটের বিশাল জনসভা: '১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ আমরাই সরকার গঠন করব'- রাকসু ভিপি জাহিদ

মিজানুর রহমান
মিজানুর রহমান
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

​গোবিন্দগঞ্জে ১১ দলীয় জোটের বিশাল জনসভা: '১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ আমরাই সরকার গঠন করব'- রাকসু ভিপি জাহিদ
​গোবিন্দগঞ্জে ১১ দলীয় জোটের বিশাল জনসভা

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নতুন সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

​১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের (প্রতীক: দাঁড়িপাল্লা) সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

​সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিলের স্রোত সভাস্থলের দিকে আসতে থাকে। দুপুরের মধ্যেই গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়, যার প্রভাব ঢাকা-রংপুর মহাসড়ক (বিশ্বরোড) পর্যন্ত ছড়িয়ে পড়ে। আশপাশের দালানের ছাদেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

​রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যে বলেন,​"২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা দেশের মানুষের মত প্রকাশের পথকে উন্মুক্ত করেছে। এই রক্তে ভেজা মাটিতে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের ঠাঁই হবে না। জনগণ আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে মেন্ডেট দেবে না।"

​তিনি আরও যোগ করেন যে, দীর্ঘ ১৭ বছর পর মানুষ এবার শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ১১ দলীয় জোটকেই বেছে নেবে।

​জনসভায় প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার বলেন, নির্বাচিত হলে তিনি গোবিন্দগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে;

  •  ইপিজেড (EPZ) নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি।
  • ​বন্ধ হয়ে যাওয়া রংপুর সুগার মিল পুনরায় চালু করা।
  • ​কোচাশহরকে শিল্পনগরী হিসেবে ঘোষণা।
  • ​করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা।
  • ​মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ এবং শিশুদের জন্য বিনোদন কেন্দ্র নির্মাণ।

​গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, ​উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, ​শিবিরের রাবি সভাপতি মোজাহিদ ফয়সাল, ​বেরোবি শিবিরের সভাপতি সুমন সরকার।

​হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী রিপন সরকারসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

​বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি 'ন্যায় ও ইনসাফের প্রতীক' দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ডা. আব্দুর রহিম সরকারকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

​গোবিন্দগঞ্জে ১১ দলীয় জোটের বিশাল জনসভা: '১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ আমরাই সরকার গঠন করব'- রাকসু ভিপি জাহিদ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ