শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ময়মনসিংহের ভালুকা আজ শোষণের এক নতুন কারখানায় পরিণত হয়েছে। কলকারখানার কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে বিপন্ন হচ্ছে পরিবেশ, আর শ্রমিকদের ঘাম ঝরানো উপার্জন লুটে নিচ্ছে স্থানীয় সিন্ডিকেট ও মাফিয়াতন্ত্র। এই অবস্থা থেকে মুক্তির জন্য জুলাই বিপ্লবের অবিনাশী চেতনায় এগিয়ে এসেছেন ময়মনসিংহ-১১ আসনের প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
ডা. জাহিদুল ইসলাম জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে তরুণ সমাজের নেতৃত্ব উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি Bangladesh Youth Leadership Center (BYLC)-এ যুক্ত থেকে নেতৃত্ব বিকাশ ও যুবসমাজকে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতা ও অবদান অসংখ্য তরুণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। একটি সচেতন, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ার পথে তার পথচলা আজ ভালুকাবাসীর জন্য আশার আলো।
জুলাই বিপ্লবের রাজপথের সহযোদ্ধা হিসেবে ডা. জাহিদুল ইসলাম একজন নিবেদিত সেবকের নাম। ভালুকার সাধারণ মানুষ ও মেহনতি শ্রমিকদের অধিকার রক্ষায় তার মতো সৎ ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ শিল্পনগরী গড়ার লক্ষ্য নিয়ে তারুণ্যের এই বিজয় নিশ্চিত করতে চায় ভালুকার জনগণ।
ডা. জাহিদুল ইসলামের বিজয় মানে—শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, ইটিপি (ETP) বিহীন কারখানার দূষণ বন্ধ করে পরিবেশ রক্ষা করা এবং একটি আধুনিক বিশেষায়িত ট্রমা সেন্টার ও পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া।
তিনি আহ্বান জানান, ব্যালটের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের পতন ঘটিয়ে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে তারুণ্যের নেতৃত্ব প্রতিষ্ঠা করার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন